হারানো ফোন ফিরল মালিকের হাতে
একটা ফোন হারিয়ে যাওয়া মানে তো শুধু একটা মূল্যবান যন্ত্র হারানো নয়, তার সঙ্গে হারিয়ে ফেলা জরুরি যোগাযোগ, প্রয়োজনীয় তথ্য এবং হাজারো ব্যক্তিগত স্মৃতি। হারানো ফোন ফিরে পাওয়ার অপেক্ষায় থাকেন প্রত্যেক মালিক।
সেই অপেক্ষার অবসান ঘটাতে নিরন্তর কাজ করে চলেছে রাজ্যের বিভিন্ন থানার পুলিশ, গোয়েন্দা দফতর ও সাইবার থানাগুলি। প্রতিটি ফোন উদ্ধার করা সম্ভব হয় না ঠিকই। তবে চেষ্টা থাকে আন্তরিক।
চেষ্টার সুফলও মেলে প্রায়শই। যেমন মিলেছে গত কয়েক সপ্তাহে। উদ্ধার হয়েছে বেশ কিছু হারিয়ে যাওয়া ও চুরি যাওয়া মোবাইল ফোন। বিভিন্ন জেলার পুলিশের উদ্যোগে সেগুলি ফিরিয়ে দেওয়া হয়েছে প্রকৃত মালিকদের হাতে।
রইল ফোন ফিরিয়ে দেওয়ার সেই মুহূর্তগুলির কিছু কোলাজ। ফোন-মালিকদের স্বস্তির হাসি লক্ষ্য করুন। ওটুকুই আসল প্রাপ্তি আমাদের।
#WBP
দুর্গা সহায়!
কয়েকমাস আগেই মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর বিশেষ উদ্যোগে রাজ্যের প্রতিটি জেলায় এবং কমিশনারেটে চালু হয়েছে 'দুর্গা বাহিনী'-র টহলদারি। বিশেষভাবে প্রশিক্ষিত মহিলা পুলিশকর্মীদের নিয়ে গড়া এই বাহিনী নারী-নিরাপত্তা এবং নারীর আত্মবিশ্বাস সুনিশ্চিত করার লক্ষ্যে নিরন্তর নজরদারি চালায়
রাস্তাঘাটে, জনমানবহীন বা জনবহুল স্থানে, শিক্ষাপ্রতিষ্ঠানের আশেপাশে।
সঙ্গের ভিডিওয় রইল ডায়মন্ডহারবার পুলিশ জেলার দুর্গা বাহিনীর কাজকর্মের কয়েক ঝলক।
ইভটিজিং, স্টকিং, শ্লীলতাহানি কিংবা অনুরূপ কিছু নজরে এলেই দ্রুত পুলিশি সহায়তার জন্য ১১২ নম্বরে ফোন করুন।
দুর্গা সহায়।
@DiamondHrbrPD
মিরিকে মার্ডার: বন্ধুই যখন খুনি!
২০২১-এর মার্চ মাসের ২৯ তারিখ। দার্জিলিং জেলা পুলিশের মিরিক থানায় একটা মিসিং ডায়েরি থেকে ঘটনার শুরু। কে মিসিং? স্থানীয় যুবক ইন্দ্রপ্রকাশ। ইন্দ্রপ্রকাশ দেওয়ান। মিরিকের মুরমা এলাকার বাসিন্দা। যিনি পাঁচ দিন ধরে নিখোঁজ। ফলশ্রুতিতে প্রবল উদ্বিগ্ন পরিবারের তরফে পুলিশের শরণাপন্ন হওয়া।
অতঃপর পরিবারের সদস্যদের দীর্ঘ জিজ্ঞাসাবাদ মিরিক থানার সাব-ইন্সপেক্টর মলয় চক্রবর্তীর, এবং একটি নামের উঠে আসা — রাজেশ সুব্বা। ইন্দ্রপ্রকাশের কাছের বন্ধু। দু'জনেই একসঙ্গে মজুরির কাজ করতেন। ইন্দ্রপ্রকাশের নিয়মিত যাতায়াতও ছিল রাজেশের বাড়িতে।
রাজেশের সঙ্গে কথা বলা দরকার। যাওয়া হল বাড়িতে। প্রাথমিক কথোপকথন এবং ঘরের চারপাশে ঘুরে দেখতে দেখতেই পুলিশের চোখ আটকে যায় রান্নাঘরের দেওয়ালে। সেখানে লেগে রয়েছে কালচে দাগ। রক্ত জমাট বেঁধে যেমনটা হয়! এরপর গোটা বাড়িতে চিরুনিতল্লাশি, এবং নিখোঁজ ইন্দ্রপ্রকাশের দগ্ধ মৃতদেহ উদ্ধার বাড়ির শৌচাগারের সেফটি ট্যাঙ্কের নিচে মাটি খুঁড়ে।
গ্রেফতারি অনিবার্যই ছিল রাজেশ সুব্বার। যাকে জিজ্ঞাসাবাদ করে বেরিয়ে এল খুনের নেপথ্যকথা।
ঠিক কী ঘটেছিল?
ইন্দ্রপ্রকাশ আর রাজেশের মধ্যে ছিল অভিন্নহৃদয় বন্ধুত্ব। যা এক ঘটনাবহুল সন্ধেয় নিমেষে বদলে গেছিল শত্রুতায়।
ইন্দ্রপ্রকাশ নিখোঁজ হওয়ার ঠিক পাঁচ দিন আগে রাজেশ তাকে নিজের বাড়িতে ডেকেছিল। বসেছিল মদের আসর, যেমনটা হত প্রায়শই। ঘন্টাখানেক পরে নেশা যখন বিপদসীমা অতিক্রম করেছে, তখন হঠাৎ সামান্য একটি বিষয় নিয়ে দু'জনের মধ্যে মতবিরোধ শুরু হয়। মতবিরোধ থেকে তর্কাতর্কি, তর্কাতর্কি থেকে হাতাহাতি। নেশার ঘোরে তখন দু'জনেই দিগ্বিদিক জ্ঞানশূন্য। আচমকাই রাজেশ একটি ধারালো অস্ত্র দিয়ে ইন্দ্রপ্রকাশের মাথায় সজোরে আঘাত করে। বন্ধুর মাথা থেকে অঝোরে রক্ত পড়তে দেখেও রাগ কমেনি রাজেশের। পরপর আরও কয়েকটি কোপ, এবং একসময় নিস্তেজ হয়ে ইন্দ্রপ্রকাশের মাটিতে লুটিয়ে পড়া।
ইন্দ্রপ্রকাশের নিথর দেহ মাটিতে পড়ে থাকতে দেখে কিছুক্ষণ পর সম্বিৎ ফেরে রাজেশের। এবার কী হবে? সবাই ঘটনাটা জেনে ফেলার আগেই সমস্ত প্রমাণ তো লুকিয়ে ফেলতে হবে।
কিন্তু কোথায়? আর, কীভাবে?
অনেক ভেবেচিন্তে শৌচাগারের নিচে থাকা সেপটিক ট্যাঙ্কের কথা মাথায় আসে রাজেশের। একটুও দেরি না করে ইন্দ্রপ্রকাশের নিথর দেহটি টানতে টানতে সেখানে নিয়ে গিয়ে ফেলে মাটি চাপা দিয়ে দেয় সে। কিন্তু এত কিছু করেও শেষরক্ষা আর হল কই? দেহ উদ্ধার করতে বেশি সময় লাগার কথা ছিল না পুলিশের। লাগেওনি।
তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর মলয় চক্রবর্তীর যথাযথ চার্জশীটে কোনও ফাঁক ছিল না। মামলার রায় বেরিয়েছে সম্প্রতি। অভিযুক্ত রাজেশ সুব্বাকে জরিমানাসহ যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছেন আদালত।
পাপ বড় বিষম বস্তু। কাউকে ছাড়ে না।
@police_darj
Beat Policing কার্যকর করতে রাজ্য পুলিশের সঙ্গে BPR&D-র MOU সাক্ষর এবং 'পুলিশ মিত্র' অ্যাপের শুভ সূচনা
গতকাল ছিল পশ্চিমবঙ্গ পুলিশের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর বিশেষ উদ্যোগে Beat Policing বা অঞ্চল ভিত্তিক পুলিশি ব্যবস্থাকে কার্যকর করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ পুলিশ এবং Bureau of Police Research and Development(BPR&D)-এর মধ্যে এক বছরের একটি Memorandum of Understanding স্বাক্ষরিত হল।
Beat Policing ব্যবস্থা রাজ্য পুলিশে আমরা গত জুন মাস থেকেই চালু করে দিয়েছি। রাজ্যের প্রতিটি গ্রামের অন্তর্গত এলাকাকে আমরা বিভিন্ন অঞ্চলে বা Beat-এ ভাগ করে নিয়েছি। এবং প্রতিটি অঞ্চলের দায়িত্বে একজন SI বা ASI-কে নিযুক্ত করা হয়েছে, যাকে আমরা বলছি Anchal Officer. এই Anchal Officer-এর অধীনে আছে সাত-আট জন কনস্টেবল। Anchal Officer-এর এই টিম প্রতিটি অঞ্চলের বা Beat-এর প্রতিটি এলাকায় নিয়মিত টহলদারি চালায়, খবর সংগ্রহ করে, এবং এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে ছোট-বড় নানান সমস্যার সমাধান করতে উদ্যোগী হয়। BPR&D-এর সঙ্গে যে MOU-টি স্বাক্ষরিত হল, তার মাধ্যমে আমরা আমাদের অঞ্চল বা বিট স্তরের পুলিশ ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করে তুলব। প্রতিটি অঞ্চলের প্রতিটি পাড়ায় পুলিশের সক্রিয় উপস্থিতি থাকবে বছরের ৩৬৫ দিন, যে কোনও সমস্যায় পুলিশি হস্তক্ষেপের reaction time অনেক কমে যাবে, এবং দেশের অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও Beat Policing ব্যবস্থা সাধারণ মানুষের ভরসার পাত্র হয়ে উঠবে।
এর পাশাপাশি গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী শুভ সূচনা করলেন একটি নতুন অ্যাপ-এর... Police Mitra.
মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে তৈরি হওয়া এই অ্যাপটি পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই চালু হওয়া Beat Policing ব্যবস্থাকে একটা Digital Platform-এর আওতায় নিয়ে আসবে। রাজ্যজুড়ে প্রতিটি অঞ্চলের দায়িত্বে থাকা Anchal Officer-রা এই অ্যাপের মাধ্যমে নিজেদের অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য upload করতে পারবেন এবং নিজেদের কাজের অগ্রগতি সম্পর্কে জানাতে পারবেন। বিভিন্ন স্তরের সিনিয়র অফিসাররা এই অ্যাপের মাধ্যমে Anchal Officer-দের পারফরম্যান্সের পর্যালোচনা করতে পারবেন। এতে Beat Policing ব্যবস্থা আরও বেশি জনমুখী এবং কার্যকর হবে।
রইল অনুষ্ঠানের কয়েক ঝলক।
पुलिस अनुसंधान एवं विकास ब्यूरो एवं पश्चिम बंगाल पुलिस के बीच बीट स्तरीय पुलिसिंग के प्रभावी उपयोग हेतु एक वर्षीय कार्ययोजना के क्रियान्वयन के लिए समझौता ज्ञापन (MoU) पर हस्ताक्षर किए गए।
#BPRD#WestBengalPolice#BeatPolicing#MoU
इस अवसर पर मान मुख्यमंत्री पश्चिमबंगाल श्री सुवेन्दु अधिकारी, मुख्य सचिव श्री मनोज अग्रवाल, मान मुख्यमंत्री के सलाहकार डॉ. सुब्रत गुप्ता, गृह सचिव श्रीमती संघमित्रा घोष, DGP पश्चिम बंगाल श्री सिद्धनाथ गुप्ता व DG BPRD श्री आलोक मित्तल एवं DiG (NPM)डॉ. किरण कंग सिद्धू उपस्थित थे।
জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদ: প্রৌঢ়াকে খুন করে যাবজ্জীবন কারাবাসে আত্মীয়
মালদা জেলার কালিয়াচকের খড়িবোনা গ্রাম। সেখানেই পাশাপাশি বাস দুই আত্মীয়ের। এক টুকরো জমি নিয়ে দুই পরিবারের মধ্যে অশান্তি লেগেই থাকত প্রায়। রেষারেষির জেরে প্রতিদিনের ঝামেলা বাড়তে বাড়তে একদিন চরমে পৌঁছল।
সকাল তখন প্রায় আটটা। ২০২২ সালের ২৬ মে। রোজকার মতো সেদিনও আবুল হাসান ও তাঁর প্রতিবেশী আত্মীয় আমিরুল হকের মধ্যে জমি নিয়ে শুরু হয়েছে তর্কাতর্কি। দুই বাড়ি থেকে ভেসে আসছে একে অন্যের উদ্দেশ্যে করা কটূক্তি। উত্তেজনার পারদ একটা সময় এতটাই চড়ল যে, আমিরুল হক ছেলে রাসেল মিয়াকে সঙ্গে নিয়ে তেড়ে এলেন আবুল হাসানের দিকে। সটান ঢুকে পড়লেন তাঁদের বাড়িতে। এরপর আর দেখে কে!
শুরু হয় হাতাহাতি। বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি চলার পর রাসেল মিয়া ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন জয়েদা বিবিকে। জয়েদা হলেন আবুল হাসানের মা। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। গুরুতর জখম অবস্থায় তাঁকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে লড়তে ৩ দিন পর হার মানেন অবশেষে। চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু।
মৃতার ছেলে আবুল হাসানের অভিযোগের ভিত্তিতে শুরু হয় খুনের মামলা। দুই তদন্তকারী অফিসার, যথাক্রমে অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর আব্দুল খাবির এবং সাব-ইন্সপেক্টর শ্যাম সুন্দর সাহার তত্ত্বাবধানে গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত রাসেল মিয়াকে। মামলার যথাযথ তদন্ত শেষে জমা পড়ে চার্জশীট।
সম্প্রতি রায় বেরিয়েছে মামলার। রায়ে আদালত মূল অভিযুক্ত রাসেল মিয়াকে ১০ হাজার টাকা জরিমানাসহ যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।
মৃতা বিচারটুকু অন্তত পেলেন। প্রাপ্তি বলতে এই।
@malda_police
ঝাড়গ্রামে গণধর্ষণ: যাবজ্জীবন কারাদণ্ড অপরাধীর
৭ নভেম্বর, ২০২৪। সবে সন্ধ্যা নেমেছে। ঘড়ির কাঁটায় তখন ছ'টা কী বড়জোর সাড়ে ছ'টা।
বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরে একটি পুকুরপাড়ে বন্ধুর সঙ্গে বসে গল্প করছিল বছর চোদ্দোর এক নাবালিকা।
ব্যাপারটা নজরে পড়ে লালমোহন মান্ডির। যিনি স্থানীয় বাসিন্দা, এবং পা থেকে মাথা পর্যন্ত বিকৃতমনস্ক। লালমোহনের সঙ্গী তখন আরও তিন অপ্রাপ্তবয়স্ক কিশোর। যাদের সঙ্গী করে পুকুরপাড়ে এসে দুই বন্ধুর উপর চড়াও হয় সে। মেয়েটির বন্ধু বাধা দিতে গেলে তাকে আটকে রেখে জোর করে নাবালিকাকে পাশের সোনাঝুড়ির জঙ্গলে টেনে নিয়ে যায় লালমোহন। এরপর? যা আশঙ্কা করছেন, তা-ই! মেয়েটির মুখ, হাত-পা বেঁধে চলে নারকীয় শারীরিক অত্যাচার। আইনি পরিভাষায়, গণধর্ষণ। ঘটনা, ঝাড়গ্রাম জেলার জামবনি থানার।
জামবনি থানায় মামলা দায়ের হওয়া মাত্রই অভিযুক্তদের গ্রেফতার করেন ওই থানার সাব-ইন্সপেক্টর অয়ন দাস। তদন্তের স্বার্থে যাবতীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করে উপযুক্ত চার্জশীট পেশ করতে কোনও খামতি রাখেননি তিনি।
সম্প্রতি প্রকাশিত হয়েছে মামলার রায়। আদালত মূল অভিযুক্ত লালমোহন মান্ডিকে ১০ হাজার টাকা জরিমানাসহ যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।
বাকি তিন অভিযুক্ত? রেহাই মিলবে না তাদেরও। নাবালক হওয়ার কারণে জুভেনাইল জাস্টিস বোর্ডে মামলা বিচারাধীন। যথাযথ শাস্তি হবেই।
নারী-নির্যাতনের বিষয়ে ন্যূনতম আপোষ নয়। কঠোরতম ব্যবস্থা হবে, প্রতিশ্রুতি রইল।
@jhargram_police
সাইবার-জালিয়াতির প্রচুর টাকা ফেরত প্রতারিত মানুষের কাছে।
সারা রাজ্য জুড়েই চলছে সাইবার-প্রতারকদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশের লাগাতার অভিযান। প্রায়ই প্রতারিত হচ্ছেন বহু মানুষ। কষ্টের টাকা জলে যাচ্ছে সাইবার-সতর্কতার অভাবে। জালিয়াতদের ফাঁদে পড়ে খোওয়া যাওয়া টাকা উদ্ধার করে প্রতারিত মানুষের কাছে সেই টাকা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও চলছে নিরন্তর। গত কয়েক দিনে প্রচুর টাকা এভাবেই রাজ্য পুলিশ ফিরিয়ে দিয়েছে প্রতারিতদের কাছে। ভাগ করে নিলাম, কিছু ছবি।
বিনীত অনুরোধ, সতর্ক থাকুন। অচেনা লিঙ্ক বা মেসেজে সাড়া দেবেন না। আপনার পরিশ্রমের টাকা যেন প্রতারকরা হাতিয়ে না নিতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন প্রতি মুহূর্তে।
#WBP#cybersecurity
Gait Pattern (গেইট প্যাটার্ন) ধরিয়ে দিল দোষীকে: এটিএম লুঠ করতে এসে হাজতবাস দুষ্কৃতীর
Gait pattern analysis কী? সহজ বাংলায়, হাঁটার বা দৌড়নোর ভঙ্গির বৈজ্ঞানিক বিশ্লেষণ। আমার, আপনার, প্রত্যেকটি মানুষেরই হাঁটাচলার একটা ভঙ্গি থাকে, একটা ছন্দ থাকে। যাকে বলে 'Gait Pattern', ফরেনসিক পরিভাষায় 'Unique Locomotive Behaviour'। আপনি যখন হাঁটেন বা দৌড়ন, বা সাইকেল বা বাইক চালান, আপনার 'Stride Length' বা প্রতিটি পদক্ষেপের দৈর্ঘ্য, 'Cadence' বা প্রতি মিনিটে আপনি ক'পা ফেলছেন, 'feet space' অর্থাৎ হাঁটা, দৌড়নো বা সাইকেল চালানোর সময় কতটা দূরত্ব থাকছে দু'পায়ের মধ্যে, 'toe lift' বা প্রতিবার পা ফেলার সময় পায়ের পাতা কতটা উঠছে-নামছে কতটা গতিতে, সবই আপনার 'Gait Pattern'-এর অঙ্গ। আর সেই Gait pattern-ই এবার ধরিয়ে দিল পূর্ব মেদিনীপুরে এটিএম লুঠ করতে আসা এক দুষ্কৃতিকে।
বছর দু'য়েক আগের কথা। ২০২৪ সালের ১১ জুলাই মধ্যরাত থেকে ভোরের মধ্যে গ্যাস কাটার দিয়ে একটি এটিএম মেশিন কেটে তার মধ্যে থেকে ৪০ হাজার টাকা লুঠ করে নেয় এক দুষ্কৃতী। এটিএম মেশিনটি ছিল নিমতৌড়ি চৌরাস্তার কাছে। ঘটনাটি পূর্ব মেদিনীপুরের তমলুক থানা এলাকার।
পরদিন সকালে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তমলুক থানায় মামলা রুজু হয় এবং তদন্ত শুরু হয়।
মামলার তদন্তে নেমে প্রথম তদন্তকারী অফিসার অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর সুজিত দেব বর্মন এবং পরবর্তীতে এই মামলার দ্বিতীয় তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর স্বরূপ কুমার ঘোষের তত্ত্বাবধানে জোগাড় হয় স্থানীয় মানুষদের সাক্ষ্য, সিসিটিভি ফুটেজ এবং মোবাইল সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য। সেইসব তথ্য বিশ্লেষণ করে তদন্তকারীদের হাতে উঠে আসে গুরুত্বপূর্ণ সূত্র।
কী পাওয়া গিয়েছিল সূত্র থেকে?
তদন্তে সিসিটিভি ফুটেজে ধরা পড়া ব্যক্তির হাঁটার ধরনের সঙ্গে অভিযুক্তের হাঁটার ধরন মিলে গিয়েছিল হুবহু! শুরুতেই বলেছি, ফরেনসিক বিজ্ঞানের ভাষায় যাকে বলে 'Gait pattern'।
ব্যস, এরপর অভিযুক্ত উত্তম কুমার মাইতিকে শনাক্ত করে গ্রেফতার করতে বিশেষ সময় লাগেনি পুলিশের।
সমস্ত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে জমা পড়া চার্জশীটের নিরিখে বিচার চলার পর এই মামলার রায় বেরিয়েছে কিছুদিন আগেই। বিচারে মহামান্য আদালত দোষী উত্তম কুমার মাইতিকে ৫০,০০০ টাকা জরিমানাসহ ২ বছর ৩ মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। জরিমানা অনাদায়ে আরও ৯ মাস কারাদণ্ডের নির্দেশও বরাদ্দ হয়েছে তার জন্য।
বৈজ্ঞানিক পদ্ধতিকে কাজে লাগিয়ে দ্রুত এই অপরাধের নিষ্পত্তি ঘটানোর জন্য অভিনন্দন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশকে।
#WBP@MedinipurSp
আজ শ্রীশ্রী কালীপুজোর পুণ্যতিথিতে উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন পুজো মণ্ডপে উপস্থিত থেকে মা কালীর আরাধনার শুভ সূচনায় অংশগ্রহণ করলাম। মায়ের চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করে প্রণাম জানালাম এবং পুজো উদ্যোক্তা ও সহ-নাগরিকদের সঙ্গে কালীপুজো ও দীপাবলির শুভেচ্ছা বিনিময় করে নন্দীগ্রাম থানার ভূমি পূজনে অংশগ্রহণ করলাম।
🌺 হিঙ্গলগঞ্জ থানা | উত্তর ২৪ পরগনা
🌺 নন্দীগ্রাম থানা | পূর্ব মেদিনীপুর
🌺 টাউন ক্লাব | নন্দীগ্রাম
🌺 সানরাইজ ক্লাব | নন্দীগ্রাম
🌺 আশাদতলা জনসেবা সংঘ | নন্দীগ্রাম
মা কালীর চরণে আমার প্রার্থনা, মা যেন সমস্ত অশুভ শক্তির বিনাশ করে পৃথিবীতে শুভশক্তির প্রতিষ্ঠা করেন। মায়ের আশীর্বাদে সকলের জীবন সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে উঠুক।
সকলকে জানাই শ্রীশ্রী কালীপুজো ও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।m
জয় মা কালী 🌺🙏